শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জের মানিক কোনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এম এ মালিক

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

সিলেট-৩ আসনে যুব সমাজের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, সম্মান এবং দলগত চেতনা শেখায়। এলাকার যুবসমাজকে যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত করা যাবে, সমাজ তত বেশি সুস্থ ও শান্তিপূর্ণ হবে। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা যে দক্ষতা, পরিশ্রম ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জের মানিক কোনা স্কুল এন্ড কলেজ মাঠে মানিক কোনা যুব সমাজ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এম এ মালিক আরো বলেন, আগামী দিনে সিলেট- ৩ আসনের প্রতিটি ইউনিয়নে আরও বেশি ক্রীড়া উদ্যোগ, মাঠ উন্নয়ন, টুর্নামেন্ট আয়োজন এবং যুব সমাজের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সুস্থ মানসিকতা ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, এ বিশ্বাস আমার সবসময়। খেলা পরিচালনা কমিটির সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান ছুরু’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল প্রমুখ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এমরান উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মানিক কোনা মাঝপাড়া ফুটবল একাদশ-কে ১-০ গোলে হারিয়ে গোলাপগঞ্জের হাওয়রতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Manual6 Ad Code

খেলায় কয়েক হাজার ক্রিড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

খেলা শেষে প্রধান অতিথি এম এ মালিক চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি ও মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31