শিরোনামঃ-

» ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার : আব্দুল মালিক

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক শুক্রবার (২১ নভেম্বর) কামালবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিরগাঁও জামে মসজিদ পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তিনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সংস্কার ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।

Manual5 Ad Code

এরপর মোহাম্মদ আব্দুল মালিক গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করা আমার অগ্রাধিকার।

Manual8 Ad Code

নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মসজিদ-মাদরাসাসহ সকল সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

তার এই পরিদর্শন ও উপস্থিতিতে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

Manual7 Ad Code

মসজিদ পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা ও কামাল বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31