শিরোনামঃ-

» গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়নের বিপ্লব ঘটানো হবে : অ্যাড. এমরান চৌধুরী

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ- এই বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে উন্নয়নের বিপ্লব ঘটানো হবে। হাকালুকি হাওরের অংশসহ সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন স্পট করে দুই উপজেলাকে আধুনিকায়নে করা হবে সমৃদ্ধ।

Manual2 Ad Code

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  উদ্যোগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠানবৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

অভিজ্ঞ এই রাজনীতিক আরও বলেন, গত সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। উন্নয়নের ফাঁকা বুলি আওড়েছে। জনগণ এবার পরিবর্তন চায়, সত্যিকারের উন্নয়ন চায়, সুশাসন চায়। আর তাদের এই প্রত্যাশার প্রতিচ্ছবি জনাব তারেক রহমানের ৩১ দফা। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও স্বনির্ভর দেশ গড়ুন।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ১৯ দফায় যে বাংলাদেশ গড়ে তোলার যাত্রা শুরু করেছিলেন, তারেক রহমানের ৩১ দফায়-ই তা পূর্ণতা পাবে।

Manual6 Ad Code

ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি টিপু সুলতানের পরিচালনায় তাঁর বাড়িতে আয়োজিত এ উঠানবৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল,  সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহি সুন্নাহ চৌধুরী নারগিস, বিএনপি নেতা বদরুল আলম ও ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই এবং সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন।

উঠানবৈঠকে আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আক্তার, সহ-যোগাযোগ বিষয় সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাবুল, সহ-মৎসবিষয় সম্পাদক সুলতান  মাহমুদ, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহেদ আহমদ মেম্বার, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহিন আহমদ, আলতাফ হোসেন, ইফতেখার আহমদ মান্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক স্বপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির আহমদ, ছাত্রদল নেতা তানভীর জাহান স্বপন ও মারজান আহমদ প্রমুখ।

এ অনুষ্ঠানের পর গোলাপঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রিপন আহমদের বাড়িতে আরেকটি উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও সিলেট জেলা ও মহানগর, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31