শিরোনামঃ-

» মাউশি সিলেটের কলেজ পরিদর্শক হলেন শেখ মো. নজরুল ইসলাম

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি) সিলেটের কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন পেয়েছেন, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

তিনি এমসি কলেজের শিক্ষার্থী থেকে শিক্ষক হিসেবে সেখানে একটানা ২০ বছর শিক্ষকতা করেছেন। তিনি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

শেখ মো. নজরুল ইসলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এমসি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন।

তিনি ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালের ২রা জুলাই সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। পরে ২০২১ সালের ৩ জুলাই তিনি সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান।

Manual2 Ad Code

শেখ মো. নজরুল ইসলাম বাংলা বিভাগের পাঠদানের পাশাপাশি এমসি কলেজের আইসিটি বিভাগের মাষ্টার ট্রেইনার হিসেবে পাঠদান করাতেন।

তিনি শিক্ষা, কারিকুলাম, আইসিটি, ও বাংলা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনসিটিবি জাতীয় বিশ্ববিদ্যালয়সহ  উচ্চশিক্ষার জন্য দেশেবিদেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন। ট্রেইন দ্য ট্রেইনার প্রোগ্রামে নয়াদিল্লিতে তিনি আইসিটির ইনফরমেশন এন্ড টেকনোলজির ওপর  প্রশিক্ষণ গ্রহণ করেন।

Manual6 Ad Code

সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাস্টার ট্রেইনার হিসেবে শেখ নজরুল ইসলাম সিলেট বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ করিয়েছেন। কলেজ এডুকেশন ডেভোলাপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীনে তিনি আইসিটির মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সরকারের অধীনে আইসিটি এন্ড ই-গর্ভনেন্স লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

এমসি কলেজ রোভার স্কাউটের রোভার স্কাউট লিডার (আরএসএল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও কলেজের বিভিন্ন দায়িত্ব চমৎকারভাবে তিনি পালন করেন।

শিক্ষার মানোন্নয়নে তিনি টিচার্স ট্রেনিং কলেজে বিএড ও শিক্ষক প্রশিক্ষণের কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবিষয়ে শেখ মো. নজরুল ইসলাম বলেন, আলহামদুল্লিাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি দীর্ঘদিন ধরে কলেজের পাঠদানের পাশাপাশি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি।

আমার উপর অর্পিত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবো। আমি এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930