- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি ও আলোচনা সভা
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
- নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র
- সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
- স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান পুলিশ কমিশনারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
» অ্যাড. এমরান চৌধুরীর উদ্যোগে প্রায় ৫শ মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসসেবা
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৫ | মঙ্গলবার
শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ নিয়ে আসা হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে গোলপঞ্জের ভাদেশ্বর এলাকার প্রায় ৫শ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুচিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভাদেশ্বর মোকামবাজারস্থ ‘ভাদেশ্বর কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে’ এই সেবা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তৃতাকালে তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বসাধারণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের মৌলিক অধিকারগুলো আগে প্রতিষ্ঠিত করবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে সহযোগিতা করুন। বিএনপি ক্ষমতায় আসলেই বদলে যাবে আপনাদের দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, যুবদল নেতা কামাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শিপন আহমদ ও ছাত্রদল নেতা শিমুল আহমদ প্রমুখ।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জের বরায়া এলাকার হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ে কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেন- আজকের শিক্ষার্থীরাই একসময় দেশের হাল ধরবে। তাই সঠিকভাবে পড়ালেখা করতে তবে।
অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে শরীর-মন দুটোই সুস্থ থাকে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম মেয়েদের বিনাবেতনে প্রাইমারি ও মাধ্যমিকে পড়ালেখার সুযোগ করে দিয়েছিলেন।
বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে, শিক্ষাখাতে বেশি বরাদ্দ দিয়েছে। আগামীতেও এর ব্যতিক্রম হবে না।
আপনারা আমাকে জনপ্রিতিনিধি নির্বাচিত করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেও শিক্ষাখাতে বেশি বরাদ্দ নিয়ে আসবো। দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশা আল্লাহ।
হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজমল হোসেন চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আক্তার হোসেন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল মালেক, ম্যানেজিং কমিটির সদস্য লায়েক আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম।
এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাহাত আহমদ, রাজু আহমদ, শিমু বেগম, রেশমা আক্তার রেবা, হোসাইন আহমদ, ইয়াসমিন আক্তার ও আফিফা আক্তার।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি ও আলোচনা সভা
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর