শিরোনামঃ-

» গোয়াইনঘাট ফতেপুরে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৫ | মঙ্গলবার


Manual5 Ad Code

ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবেনা। ঐ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে।

স্থানীয় জনগোষ্ঠী ও তৃনমূল নেতাকর্মীর আবেগ অনুভুতিকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

Manual8 Ad Code

তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় চৌমুহনী বাজারে ফতেহপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপির ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ-প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন মেম্বার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Manual5 Ad Code

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামরুল ইসলাম মেম্বার, শ্রমিক দলের সভাপতি লোকমান আহমেদ মেম্বার, বিএনপি নেতা বিলাল মুন্সি, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, দিদারুল আলম, যুবদল নেতা সোনা মিয়া, শাহ আলম, ওয়ারিস আহমেদ, খান মোহাম্মদ ইয়াহিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, যুবদল নেতা আব্দুল আলিম, শাহ আলম, ফখরুল ও রুমেল আহমেদ প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930