- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» পাঠানটুলায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া গ্যারেজ পরিদর্শন
প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৫ | সোমবার
অগ্নিসংযাগকারীরা দেশ ও জনগণের ভালো চায় না : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, যারা অগ্নিকাণ্ড ঘটায়, তারা কখনো দেশ ও দেশের জনগণের ভালো চায় না। গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে অনেক ক্ষতি হয়েছে।
এটা নাশকতা না দুর্ঘটনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও আগের রাতে নগরীতে হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্সে এবং বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। এই ধরনের অগ্নিসংযোগকারীদের কঠোর হস্থে দমন করতে হবে।
তিনি বলেন, জনগণের উপকার করতে চাইলে তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। তাদের কোনো ক্ষতি করা যাবে না।
পাঠানটুলায় অগ্নিকাণ্ডের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদেরকে ধৈর্য্য ধারনের অনুরোধ জানাই। ক্ষতিগ্রস্থরা আর্থিক সহযোগিতা চাইলে সরকারের উচিত তাদের সহযোগিতা করা।
তিনি সোমবার (১৭ নভেম্বর) দুুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ির গ্যারেজে পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় পুড়ে যাওয়া ওই গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানকার মালিকের সাথে কথা বলেন, সহমর্মিতা জানান ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, ইঞ্জিনিয়ার লিটন মিয়া, পাথর ব্যবসায়ী আনহার আহমদ তালুকদার, রেন্ট এ কার ব্যবসায়ী সামসুদ্দিন মিয়া, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, কুটি মিয়া ও রবি আহমদ, মামুন মিয়া প্রমুখ।
এর আগে রোববার বিকেলে নগরীর নাইওরপুল এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।
তিনি সিলেট কারাগার মসজিদ থেকে শুরু করে নাইওরপুল পয়েন্ট পর্যন্ত এই গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম শুয়েব, ১৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর