- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» ৩ দফা দাবিতে এমসি কলেজে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন
প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
৩ দফা দাবিতে সোমবারও ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকেরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে এই কর্মসূচি পালন করবেন বলেও জানান তারা। তাদের এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার এমসি কলেজ ইউনিট।
সোমবার (১৭ নভেম্বর) এমসি কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন কলেজের প্রভাষকেরা।
এসময় তারা জানান, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে; শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২০০ বিধির কলেজ সমূহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভূক্তির নিয়মিতকরণের সকল অবৈধ প্রজ্ঞাপন সমূহ বাতিল করতে হবে; শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই ৩ দাবিতেই আমাদের এই কর্মবিরতি। এভাবে বছরের পর বছর আমাদেরকে পদোন্নতি বঞ্চিত করে রাখা হচ্ছে অন্যায়ভাবে।
অন্য ক্যাডারে পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের সদস্যরা ১২ বছর ধরে এই পদোন্নতি বঞ্চিত রয়েছেন। রোববার থেকে সারাদেশে বিসিএস শিক্ষা ক্যাডারের “NO Promotion, NO Work” কর্মসূচি পালিত হচ্ছে।
মঙ্গলবারেও এই কর্মসূচি পালিত হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি চলবে।
এদিকে সোমবার (১৭ নভেম্বর) প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার এমসি কলেজ ইউনিট।
কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবুল কালাম আজাদ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস এক বিবৃতিতে এই একাত্মতা পোষণের কথা জানান।
তারা সেখানে উল্লেখ করেন, দীর্ঘ ১২ বছর থেকে পদোন্নতির জন্য যোগ্য প্রভাষকদের পদোন্নতি বঞ্চিত করে রাখা হচ্ছে। তাদের দাবি মেনে নিয়ে যোগ্য প্রভাষকদের পদোন্নতি দেওয়া হোক।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর