শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর সমর্থনে মিছিল সমাবেশ

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৫ | সোমবার


Manual6 Ad Code

সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীকে ধানের শীষের প্রার্থী মনোনয়নের দাবী

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে কোম্পানীগঞ্জে বিশাল মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায়  দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে উক্ত মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বিএনপি ঘোষিত ৩১ দফা ও হাকিম চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত মিছিল সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Manual2 Ad Code

ক্ষিণ রণিখাই ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনউল্যাহর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুলতান মিয়া, সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, কমর উদ্দিন, এখলাছুর রহমান, জমশিদ আলী, যুবদল নেতা রফিক আহমদ, আলমগীর হোসেন, সরকুম আলাদা, আলী হোসেন, রহিম উদ্দিন, পারভেজ আহমদ, হেলাল উদ্দিন ও তেরা মিয়া প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কোম্পানীগঞ্জবাসীর সুখে দুখে হাকিম চৌধুরী সবসময় পাশে ছিলেন।

তাঁকে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী করা হলে বিজয় সুনিশ্চিত।

স্থানীয় নেতাকর্মীদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31