শিরোনামঃ-

» জকিগঞ্জে শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এক যুগে পদার্পন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৫ | শনিবার

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী  শাহ মো. ফয়ছল চৌধুরী’র প্রতিষ্ঠিত শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগে পদার্পন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের স্কুল ব্যাগ,নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত মাসুদ আহমদ ও ট্রাস্টের সচিব ডা. ছাদিক আহমদ তাপাদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এতে ইসলামি সংগীত পরিবেশন করে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের শিক্ষার্থী ফখরুদ্দিন আহমদ মাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুনুর রশীদ চাকসু মামুন, সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজাদ উদ্দিন, সহকারী অধ্যাপক কানাইঘাট সরকারি কলেজ, শফিকুর রহমান সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, এডভোকেট নিজাম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, ইসমাইল হোসেন সেলিম জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, রিপন আহমদ জকিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর ফয়জুল ইসলাম চৌধুরী, সভাপতি বারহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডি, তোফায়েল আহমদ চৌধুরী সাবেক সভাপতি, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, বাবরুল হোসেন তাপাদার সভাপতি ১নং বারহাল ইউনিয়ন বিএনপি, রওশন আরা বেগম সহ-সভাপতি শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট, প্রধান শিক্ষক বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখলাছুর রহমান সহ-সভাপতি জকিগঞ্জ প্রেসক্লাব, শামছুল ইসলাম লেইছ আহবায়ক জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল,  শামীম আহমদ সাবেক কাউন্সিলর জকিগঞ্জ পৌরসভা, মাসুক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক জকিগঞ্জ উপজেলা বিএনপি, মঞ্জুর আহমদ সভাপতি জকিগঞ্জ উপজেলা শ্রমিক দল, ওয়েছ আহমদ সহ-সভাপতি কানাইঘাট উপজেলা বিএনপি, ছালিকুর রহমান সাধারণ সম্পাদক বারহাল ইউনিয়ন বিএনপি, নুরুল হক খান, সাধারণ সম্পাদক, বারহাল ইউনিয়ন বি এন পি,মো: আব্দুস শাকুর সাধারণ সম্পাদক জকিগঞ্জ, নজরুল ইসলাম প্রধান, সহ-সভাপতি, সিলেট মহানগর যুব দল, জয়নুল হক, আহবায়ক জকিগঞ্জ উপজেলা মৎস্য জীবি দল, মোস্তাক আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়, বশির আহমদ, ভারপ্রাপ্ত পিন্সিপাল, শাহবাগ স্কুল এন্ড কলেজ, এখলাছুর রহমান শিকদার, সাবেক প্রধান শিক্ষক, কোনাগ্রাম সর: প্রা: বিদ্যালয়,নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক, মধ্যখিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশিউজ্জামান চৌধুরী, সহ-সভাপতি সিলেট জেলা যুবদল, বেলাল উদ্দিন, সাবেক সেক্রেটারী, জকিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, ফয়জুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি সদস্য ৯নং ওয়ার্ড, বারহাল ইউনিয়ন বি এন পি, মুক্তাউর রহমান, সাবেক সদস্য, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিঠি, মাও. ছালেহ আহমেদ, সাবেক প্রচার সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম, সিলেট জেলা, নাজমুল হোসাইন, বিশিষ্ঠ সমাজসেবী, জাছিম আহমদ, নির্বাহী সদস্য, শাহ মোহাম্মদ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট, এম এ রউফ সাহেদ, নির্বাহী সদস্য, শাহ মোহাম্মদ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট, কামাল আহমদ, সহকারি শিক্ষক, শাহবাগ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাইফুর রহমান, প্রিন্সিপাল শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন।

Manual6 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়নের শিক্ষকবৃন,জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সাংবাদিক বৃন্দ।

Manual6 Ad Code

বক্তারা শাহ মো. ফয়ছল চৌধুরী সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজে অনেক সম্পদশালী রয়েছেন কিন্তু ফয়ছল চৌধুরীর মতো মানবিক মানুষ সমাজে কম পাওয়া যায়।

তিনি প্রবাস জীবনের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে ট্রাস্ট গঠন করে সমাজের অবহেলিত মানুষদের মুখে হাসি ফুটাচ্ছেন।

Manual5 Ad Code

বক্তরা বলেন, আজকের অনুষ্ঠান থেকে অনুমান করা যায় ফয়ছল চৌধুরী কত বড় মনের মানুষ তিনি।

বারহাল ইউনিয়নের শিক্ষার্থীদের উন্নত স্কুল ব্যাগ দেওয়ার পাশাপাশি নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হচ্ছে।

এতে শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে বড় হয়ে মানবিক ফয়ছল চৌধুরীর মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31