শিরোনামঃ-

» আলীয়া মাঠে তাফসীরুল কুরআন সম্মেলনের প্রথম দিন

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

কোরআন পরিত্যাগ করার কারণেই মুসলিম উম্মাহর করুন পরিস্থিতি : মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী

নিউজ ডেস্কঃ
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, কোরআন মানবজাতির জন্য ইহও পরকালীন মুক্তির সনদ।

Manual8 Ad Code

মুসলিম উম্মাহ যতদিন কোরআন আকড়ে ধরেছে, সারাবিশ্বে নেতৃত্ব দিয়েছে, কুরআন পরিত্যাগ করার কারণেই আজ মুসলমানদের চরম পরিণতি ভোগ করতে হচ্ছে।

ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি আনতে কুরআন অনুশীলনের বিকল্প নেই।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কোরআন পরিষদের ৩১তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, মাওলানা মাশুক উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান জাউয়া, মাওলানা রেজাউল করিম জালালি,মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মাহতাব উদ্দিন।

Manual4 Ad Code

খাদিমুল কুরআন পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ।

Manual5 Ad Code

পবিত্র কোরআন থেকে তাফসির করেন, দেখের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খান, হাফিজ মাওলানা আসজাদ আহমদ প্রমুখ।

মাহফিলের দ্বিতীয় দিনে আজ অংশগ্রহণ করবেন, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মুফতী রিজওয়ান রফিকী ঢাকা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031