- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» ধানের শীষ কেবল নির্বাচনী প্রতীক নয়, মানুষের স্বাধীনতা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক : গৌছ আলী
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৫ | সোমবার
বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী বলেছেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক।
তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে সিলেট-২ আসনে গণমানুষের জোয়ার সৃষ্টি হয়েছে। তার পক্ষে তরুণ-যুবক, নারী ও সাধারণ মানুষ একত্রিত হচ্ছেন। তাই এই নির্বাচনে ধানের শীষের বিজয় শুধু একটি আসনের জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়।
সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, তারেক রহমান আজ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক।
তিনি দলের ত্যাগী, নিবেদিতপ্রাণ ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করছেন- যা বিএনপিকে আরও শক্তিশালী ও জনভিত্তিক সংগঠনে পরিণত করছে।
তাহসিনা রুশদীর লুনা শুধু একজন রাজনীতিক নন, তিনি এম. ইলিয়াস আলীর আদর্শ ও সংগ্রামের ধারক।
দীর্ঘদিন ধরে তিনি সিলেট-২ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন, তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। ,,দলের দুঃসময়ে তিনি মাঠে ছিলেন, কর্মীদের সংগঠিত করেছেন, জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।
আগামীতেও তিনি দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, ভোটারদের কাছে যেতে হবে এবং তারেক রহমান ও তাহসিনা রুশদীর লুনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি সোমবার (৩ নভেম্বর) বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়ার্ড বিএনপি নেতা শফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, যুব বিষয়ক সম্পাদক ওয়াতিউর রহমান আতিক, সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সহ সমবায় বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, মুক্তিযোদ্ধা দলের সদস্য ধন মিয়া, মহিলা দলের আহবায়ক বিলকিছ আক্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, আছকর আলী, ওয়ার্ড বিএনপি নেতা ইসবর আলী, তরমুছ আলী, আরশ আলী, শফিকুল ইসলাম মেম্বার, গৌছ উদ্দিন মেম্বার, আব্দুর রব মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমরুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামাল, সদস্য আব্দুল হামিদ রানা, বাবুল আহমদ, সাইদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জমির আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য জুবেল আহমদ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদ প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর