শিরোনামঃ-
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» সিলেট-৬ আসন : সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চান হাফিজ ফখরুল ইসলাম
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৫ | সোমবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
আজ সোমবার (৩ নভেম্বর) বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের কাকরদিয়া-তেরাদল গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় মুখ্য অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন, আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে একটি উন্নত,শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা শুধু কথার নয়, কাজের প্রতিশ্রুতি।
এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম আরও বলেন, কাকরদিয়া-তেরাদল আলেম-উলামা অধ্যুষিত এলাকা। আমি উন্নয়নের ১০ দফা নিয়ে কাজ করছি।
প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী। আমি মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের পাশে থাকলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন, মাওলানা আব্দুল মতিন।
প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিয়ানীবাজারের প্রবীণ আলেমে দ্বীন শায়খ জিয়া উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বরেণ্য শায়খুল হাদীস মুফতী মুজিবুর রহমান।
মতবিনিময় সভা পরিচালনা করেন, আব্দুল হামিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল হেকিম, বদরুল হক বদই, শামজুজ্জামান বেলাল, হাজী জিয়া উদ্দীন, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা রুহুল আমীন, বেলাল আহমদ, হাজী নাজিমুদ্দিন, ইকবাল আহমদ, মাস্টার আব্দুর রব, নাজিমুদ্দীন, জয়নাল আবেদীন, সাহেদ আহমদ, কামাল আহমদ, মাওলানা আব্দুস ছামাদ সাদিক, কবির আহমদ (মেম্বার), আব্দুল হালিম (ঠিকাদার), হুসন আহমদ (ঠিকাদার), শামীম আহমদ, কামরুল আহমদ, মাওলানা আফজল আহমদ, বিলাল আহমদসহ স্থানীয় এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর