শিরোনামঃ-

» মৌলভীবাজারে নতুন রাজনৈতিক অধ্যায়; লেবার পার্টির মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৫ | শুক্রবার


Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

Manual3 Ad Code

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজ-এ এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ, বৈষম্য ও প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

লেবার পার্টির আয়োজিত এ সংবাদ সম্মেলনে ১ম ধাপের দলীয় প্রার্থী তালিকায় মৌলভীবাজার সদর-রাজনগর (মৌলভীবাজার-৩) আসনে শাহ মাছুম বিল্লাহ ফারুকীর নাম ঘোষণা করেন দলীয় চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

Manual4 Ad Code

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সাবেক মহাসচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সমাজসেবক, বাংলাদেশ লেবার পার্টির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক শাহ মাছুম ফারুকী আজ জাতীয় রাজনীতির অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছেন।

Manual5 Ad Code

বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

Manual8 Ad Code

তিনি মৌলভীবাজার সদর ও রাজনগরবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031