শিরোনামঃ-

» সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের জরুরী সভায় বক্তারা

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

শ্রমিকদের অধিকার রক্ষায় কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট (৭০৭) কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দক্ষিণ সুরমার ভার্থখলা কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরী সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা প্রধান কার্য়ালয়া সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন  কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্য়করী সভাপতি মো. সুন্দর আলী খান যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন দপ্তর সম্পাদক মো. কাওছার আহমদ প্রচার সম্পাদক মো. আলী,কল্যাণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম. বরকত আলী, মানিক মিয়া, মুহিবুর রহমান এপলো, লিটন আহমেদ, সুজন মিয়া, রাজা আহমেদ রাজা, মো. রফিক মিয়া, মুক্তিযোদ্ধা উপ পরিষদের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,  বিভিন্ন উপ পরিষদের নেতৃবৃন্দে।

সভায় সিদ্ধান্তগুলো হলো, আগামী ৩০ অক্টোবর সিলেট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে, যেখানে শ্রমিকদের ন্যায্য দাবি তুলে ধরা হবে।

Manual7 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে বৈধ গাড়িগুলোকে অকারণে মামলা ও হয়রানি অবিলম্বে বন্ধের জোর দাবি জানানো হবে।

সিলেট শহরে সিএনজি চালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট পূর্ণাঙ্গ পার্কিং ব্যবস্থা স্থাপনের দাবি জানানো হবে। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হবে।

Manual8 Ad Code

এছাড়াও সিলেটের রাস্তায় চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধ করতে হবে।

Manual7 Ad Code

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা অপরাধী নয়, তারা দেশের অর্থনীতির চালিকা শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সিএনজি শ্রমিকদের জীবন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন।

প্রশাসন ও শ্রমিকদের মধ্যে সমন্বয় থাকলে সিলেট শহরের যানবাহন ব্যবস্থা আরও সুসংগঠিত হবে, জনগণ উপকৃত হবে এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় থাকবে।

Manual1 Ad Code

আমরা সবসময় সংলাপ ও সহযোগিতার পক্ষে। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে যদি প্রশাসন উদাসীন থাকে, তবে শ্রমিক সমাজ নিজেদের অধিকার রক্ষায় কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930