- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» নির্ধারিত সময়ে সিলেট চেম্বারের নির্বাচন দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ স্থগিতাদেশ বাতিলে করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার মার্কেটের সামন থেকে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রতিবাদ রেলি অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল সামাদ,সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল সিহাব, এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, মশিউর রহমান হাফিজ, ওমর ফারুক, মো. আবুল কালাম, নজরুল ইসলাম এবং অর্ডিনারী শ্রেণীর পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন খাঁন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, মো. মুজাহিদ খান গুলশান, মো. মাসনুন আকিবু বড়ভুঁইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডা. নুরুল হাসান সিদ্দিকি, ইমতিয়াজ মো. তাহমিম সোবহান বাবু, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মো. তোফায়েল হোসেন কচি, আব্দুল বাছিত এবং আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আক্তার চৌধুরী রুবেল, হাসান কবির, লিবন আহমদ, মনজুর আহমদ, হুসেন আহমদ, শাকিল আহমদ, মোস্তাকিম চৌধুরি অনি, শেজুয়ান আহমেদ, তাহমিদুল হাসান জাবেদ, সদরুল আহমদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন বোর্ড(২০২৫-২০২৭) কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ০১লা নভেম্বর, ২০২৫ইং তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয় ১০-০৯-২০২৫ইং তারিখ।
প্রাথমিক ভোটার তালিকায় কিছু সংখ্যক ভোটারের বিরুদ্ধে আপত্তি জানানো হলে আপিল বোর্ড কর্তৃক সরজমিনে তদন্ত ও আপিল শুনানি সম্পন্ন করে আপত্তিকৃত ভোটারদের কোন ত্রুটি পাওয়া যায় নাই। পরবর্তীতে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২১-০৯-২০২৫ইং তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত নির্বাচন কমিশন অত্যন্ত সাবধানতা ও দক্ষতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাচাই করে ভোটার তালিকা প্রকাশ করেছেন।
বর্তমানে নির্বাচন জন্য সিলেটের ব্যবসায়ীদের মাঝে একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা মেল বন্ধন তৈরী হয়েছে।
নির্বাচনী তফসিল এর ধারাবাহিকতায় মনোনয়ন পত্র দাখিল, যাচাই বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ২৭-১০-২০২৫ইং। এর একদিন আগে নির্বাচন স্থগিতের আদেশে সিলেটের ব্যবসায়ীরা খুবই মর্মাহত ও হতাশ হয়েছেন। একটি মহল নির্বাচনকে বানচাল করার জন্য তফসিল ঘোষনার পর থেকে তৎপরতা শুরু করেছে।
মাননীয় প্রশাসক, প্রাথমিক ভোটার তালিকায় আপত্তি দেওয়ার পর প্রশাসক মহোদয়ের সরাসরি তত্বাবধানে আপিল বোর্ডের মাধ্যমে তদন্ত করে কোন প্রকার ত্রুটি বিচুতি ও অনিয়ম না পাওয়ার পরও একটি মহল ঐতিহ্যবাহী দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সুনাম ক্ষুন্ন করতে তৎপরতা চালাচ্ছেন। অহেতুক বিভ্রান্তি ও কালক্ষেপনের মাধ্যমে নির্বাচনের সুন্দর ও সুষ্টু পরিবেশকে অশান্ত করতে চেষ্টা করছেন।
নির্বাচন স্থগিতের আদেশের পর সিলেটের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যার ফলে সিলেটের শান্তি প্রিয় ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত।
তাই, সিলেটের ব্যবসায়ীমহলের পক্ষ থেকে মহোদয়ের কাছে বিনীত অনুরোধ নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল ২৭-১০-২০২৫ইং তারিখ চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করত: নির্ধারিত ০১-১১-২০২৫ইং তারিখ নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে করলে সিলেটের ব্যবসায়ীরা আপনার কাছে চীর কৃতজ্ঞ
থাকবে।
নেতৃবৃন্দ জেলা প্রশাসক দপ্তর থেকে প্রেরিত স্মারক নং- ২৬.০০,০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


