শিরোনামঃ-

» নাজিরবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৫ | সোমবার


Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারে সোমবার (২৭ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মো. মনোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তারা সুশিক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত করবে।
তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই একজন সুশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজনৈতিক কর্মী। তাঁর মেধা ও কর্মদক্ষতার ফলে তিনি আজ এই অবস্থানে এসেছেন। বিএনপি সিলেট ৩ আসনে তাকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি কয়চর মিয়া, সাজ্জাদ মিয়া, আবু বক্কর খান, আখতার উদ্দিন, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, শামসুল আলম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, সাব্বির আহমেদ, কামরান আহমদ, আবির আহমেদ, আব্দুস সালাম দীপু প্রমুখ।
একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজার, রশিদপুর, কুতুবপুর, তেতলি ইউনিয়নের অতিরবাড়ি, হিলু রাজিবাড়ি, লালারগাঁও রাস্তার মুখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31