- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও শাখার মতবিনিময়
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
নৈতিক অবক্ষয় রোধে প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে : উপাধ্যক্ষ আব্দুশ শাকুর
দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান শিক্ষাবিদ উপাধ্যক্ষ মো. আব্দুশ শাকুর বলেছেন, যুগোপযোগী জ্ঞানার্জন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। জ্ঞান-বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে মাদরাসার শিক্ষার্থীদের চেষ্টা জোরদার রাখতে হবে। নৈতিক অবক্ষয় রোধে প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। কেননা এই কারণে অনেক শিক্ষার্থীর পড়াশুনা, চলাফেরা কিংবা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, সুশিক্ষা ছাড়া ছাত্রসমাজের নৈতিক উন্নতি আশা করা যায় না। তাই ধর্মীয় চর্চা তথা কুরআন, হাদীস-সুন্নাহ’র আলোকে জীবনকে সাজাতে হবে। মা-বাবা, শিক্ষক ও বড়দের সাথে সম্মানজনক আচরণে অভ্যস্ত হতে হবে। নিজেদেরকে মুসলিম হিসেবে তৈরী করতে হবে।
তিনি রোববার (২৬ অক্টোবর) দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামেয়া নাজিরেরগাঁও শাখার শিক্ষক যথাক্রমে উবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, শাহীন আলম, হানিফ হোসাইন, শেখ মো. ইউনুছ আলী, সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, আলা উদ্দীন, মেহেদী হাসান, ইমরান আহমদ, হোসাইন আহমদ, আমীর হোসাইন ও কায়েস আহমদ প্রমুখ।
শুরুতে কুরআন তিলাওয়াত করে শিক্ষার্থী হাফিজ আইমান ও ইসলামী সংগীত পরিবেশন করে জাবের আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, হীনমন্যতা নয় মাদরাসা শিক্ষার্থী হিসেবে নিজেকে নিয়ে গৌরব করা উচিৎ। নিজেদেরকে আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন, মুহাদ্দিস কিংবা দা’য়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, পরিকল্পনার আলোকে প্রচেষ্টা ও পরিশ্রম অব্যাহত রাখলে প্রিয় শিক্ষার্থীদের মধ্য থেকে আগামীর যোগ্য শ্রেষ্ঠ নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে সিরিয়াস থাকতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৭ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর