শিরোনামঃ-

» সিদাইরগুলে সন্ত্রাসী ও মাদকচক্রের দৌরাত্ম্য; প্রশাসনের হস্তক্ষেপে শান্তি ফেরানোর দাবি এলাকাবাসীর : পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিদাইরগুল, মাখরখলা, কুশাল, কালাগুল, ভারারহাট ও ফাইকপাড়া এলাকাবাসী সন্ত্রাসী ও মাদকচক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে পুলিশ কমিশনার সিলেট বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে  পুলিশ কমিশনার সিলেট বরাবর এক স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

এ স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব,  দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা (স্টেডিয়াম, সিলেট), র‌্যাব-৯, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এয়ারপোর্ট থানার ওসি এবং স্থানীয় সংবাদমাধ্যমে।

স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্র সক্রিয় রয়েছে।

স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়ায় তারা এলাকাজুড়ে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ফলে সাধারণ মানুষ চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও এলাকার কুখ্যাত কিছু মাদক ব্যবসায়ী তিন বছর আগে স্থানীয় জনরোষে সেখান থেকে পালিয়ে এসে সিদাইরগুল এলাকায় আশ্রয় নেয়।

Manual2 Ad Code

স্থানীয় এক অসৎ ব্যক্তি ছাদির মিয়ার সহায়তায় তারা নতুন করে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে।

এ চক্রের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, কাউছার, কয়েছ, ইলিয়াছ ও আল আমিনকে।

Manual7 Ad Code

তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও এয়ারপোর্ট থানায় মাদক, চাঁদাবাজি ও অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।

কিন্তু এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের নাজেহাল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীরা জানান, সর্বশেষ গত ৩ অক্টোবর রাতে স্থানীয়রা ভারতীয় মদ ও ৪০ পিস ইয়াবাসহ আল আমিন ও মনছুর নামের দুজনকে আটক করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করেন।

কিন্তু স্থানীয় অসৎ পুলিশের সহযোগিতায় তারা রাতেই ছাড়া পেয়ে যায়, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

Manual3 Ad Code

স্মারকলিপিতে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিয়ে সিদাইরগুল এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

Manual5 Ad Code

একই সঙ্গে মাদকচক্রের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি এলাকাবাসীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপে সিদাইরগুল সহ আশপাশের এলাকায় পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে, এবং মাদক-সন্ত্রাসের এই দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930