শিরোনামঃ-
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» চারখাই বাগবাড়ী-পরগ্রামে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
চারখাই ইউনিয়নের বাগবাড়ী-পরগ্রাম গ্রামবাসীর সঙ্গে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বাগবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কাজী বদরুল ইসলাম এবং সঞ্চালনা করেন, মাওলানা শাহ আলম।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন, আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা শুধু কথার নয়,কাজের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের পাশে থাকলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।
এছাড়া, স্থানীয় বাসিন্দা আজমল হোসেন, ফজলু মিয়া, মাওলানা সাদিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জমিয়তের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাফিজ আখতার হোসেন, মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা আবু সাঈদ।
বৈঠকে গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সমাপনী পর্যায়ে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুরগাছ মার্কার পক্ষে ভোট ও সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর