- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» শ্রমিকদের কল্যাণে বিএনপি অতীতের মত ভবিষ্যতেও কাজ করবে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
শ্রমিকদের কল্যাণে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়
নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই দেশের শ্রমিকদের কল্যাণে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়। তার নেয়া পদক্ষেপই ছিলো দেশের অর্থনীতির চালিকাশক্তি।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।
তিনি বলতেন, শ্রমিকের দুটো হাতই দেশের উন্নয়নের চাবিকাঠি। তার সময়েই শ্রমিকদের কল্যাণে নেওয়া হয় যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রম আইন সংস্কার, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বোনাস দেয়ার ব্যবস্থা করা হয়েছিল।
পাশাপাশি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা-চিকিৎসায় বিশেষ কর্মসূচিও নেয়া হয়।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে শ্রমিক শ্রেণি।
গত বছরের গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের আত্মদানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে।
তিনি রবিবার (২৬ অক্টোবর) নগরীর সুবিদবাজার কার মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ।
সুবিদবাজার কার মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি মো. মুক্তাদির মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা আব্দুল করিম এবং নুরুজ্জামানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ সভাপতি মাহবুব কাদির শাহী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্না আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী , বর্তমান সভাপতি মিলন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাবেক সভাপতি জাহিদুল মিধা, বশির মিয়া, আব্দুল হাশিম, মো. আব্দুল গফুর, মো. রিপন মিয়া, শাহ আলম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর