- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৫ | শনিবার
জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কুট কৌশল জনগণ মানবেনা : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। যেনতেন ভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনী ভিত্তি নিয়ে কালক্ষেপন চলছে।
তিনি বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল।
তিনি শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর সিটি পয়েন্টে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।
সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি দল এই গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর