- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
- সরকারি জায়গা উদ্ধার না করে কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধ
- জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত
- গাছ ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠিত
» গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৫ | শনিবার
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ; ড. এনামুল হক চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে।
এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন।
এর মাধ্যমে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে জনগণের মাঝে এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই তৃনমূল নেতাকর্মীদেরকে আমাদের অভিভাবকের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদেরকে সজাগ সতর্ক থাকতে হবে।
প্রতিটি নেতাকর্মীকে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কাউকে অপকর্মের চেষ্টা করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সবাইকে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় সদর ইউনিয়ন, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাস সহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মল্লিক মিয়ার সভাপতিত্বে, সিলেট ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা লাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল মুরছালিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছফর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ছাত্রদল নেতা ছানা মিয়া ও যুবদল নেতা ফরহাদ রেজা প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার
সর্বশেষ খবর
- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর