শিরোনামঃ-

» সিটি পয়েন্টে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ শনিবার

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সিলেটে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে (সিটি কর্পোরেশনের সামনে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফলের জন্য সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
উল্লেখ্য, জামায়াতের বিক্ষোভ কর্মসূচী কোর্ট পয়েন্টের পরিবর্তে সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930