শিরোনামঃ-

» জাতীয় যুব দিবস ১ নভেম্বর ফিরিয়ে দেওয়ার দাবীতে প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (২২ অক্টোবর ২০২৫) বেলা ১১টা ৩০ মিনিটে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর (মাধ্যমঃ বিভাগীয় কমিশনার, সিলেট) পূনরায় স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মো. জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুবনেতা আব্দুল আজাদ চৌধুরী, শংকর বিশ্বাস, এড. মুহাম্মদ কামাল মিয়া ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

স্মারকলিপির বিষয়বস্তুঃ

হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) এর আধ্যাত্মিক স্মৃতি বিজড়িত পূণ্যভূমি, প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ২০২৪ খ্রীষ্টাব্দের ৫ আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হয়।

Manual4 Ad Code

ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ও সার্বজনীন শান্তি ফিরে পেয়েছে বাংলাদেশ।

Manual8 Ad Code

শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের প্রতি ও সকল আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটেরা, সরকারী অফিসের দালাল, দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারী ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবী জানাচ্ছি।

বাংলাদেশের প্রায় ৬ কোটি যুব সমাজের জন্য ধার্যকৃত জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তন করায় আমরা যুবরা মর্মাহত।

পূর্বকার সময়ে জাতীয় যুব দিবস বিভিন্ন রাষ্ট্র প্রধানের দেওয়া বিভিন্ন তারিখে পালন করা হতো। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ২০১২ খ্রীষ্টাব্দ থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২০১২ খ্রীষ্টাব্দ হতে ২০২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত ১৩ বছর ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়। হঠাৎ করে ২০২৫ খ্রীষ্টাব্দের ১২ আগষ্ট আন্তর্জাতিক যুব দিবসে “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস” পালন আমরা যুবরা হতবাক।

পৃথিবীর মধ্যে বাংলাদেশ পরিচিত রাষ্ট্র। আন্তর্জাতিক শব্দের সাথে বাংলাদেশ এমনিতেই সংযুক্ত। এরমধ্যে জাতীয় শব্দ সম্পৃক্ত করার কারণ কি? আমরা যুবরা ১ নভেম্বর পূণরায় স্বতন্ত্রভাবে জাতীয় যুব দিবস ফেরত চাই।

বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস আমাদেরকে আবার ফেরত দেওয়া হউক।

আমাদের বাংলাদেশের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আমরা ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি।

Manual7 Ad Code

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় পর ২১ ফেব্রুয়ারীতো জাতীয় ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়না, শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। জাতীয় যুব দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন করায় জাতীয় যুব দিবস-এর স্বার্থকতা হারিয়ে গেছে।

তাই আমরা আশাকরি ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর তারিখ আবার আমরা যুবদের ফিরিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস ফিরিয়ে দিতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার

Share Button