- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান বুধবার
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২০ অক্টোবর ২০২৫ সোমবার সন্ধ্যা ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে বুধবার (২২ অক্টোবর) ৬ ঘন্টা অনশন কর্মসূচী সফলে ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বুধবার (২২ অক্টোবর) ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে ৬ ঘন্টা অনশন কর্মসূচীর পরিবর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর (মাধ্যমঃ বিভাগীয় কমিশনার, সিলেট) পূনরায় স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাশাপাশি সিলেট মহানগরীর রাস্তায় যত্রতত্র অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর এবং স্থায়ী দোকান কতৃক নিজস্ব দোকানের সাটারের বাহিরে পণ্য রাখা ও দোকানের কাউন্টার সাটারের সাথে রেখে ক্রেতাদের ফুটপাতে দাঁড় করিয়ে পণ্য বিক্রি বন্ধ করার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট সময় নয়, সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দিনে-রাতে ২৪ ঘন্টা দখলমুক্ত দেখতে চাই আমরা সিলেট মহানগরবাসী।
ফুটপাতে হাঁটতে চাই স্বাচ্ছন্দ্যে আর রাস্তায় বাহন নিয়ে চলতে চাই নির্বিঘ্নে ও নিরাপদে।
ফুটপাতে স্বাচ্ছন্দে হাঁটতে প্রায় জায়গার উঁচু-নিচু ও ঢাল অংশকে সমান্তরাল করা খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে।
আর যানজট এড়াতে নগরীর যত্রতত্র অবৈধ পার্কিং রোধে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
বক্তারা সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণের কার্যক্রম শুরু করায় জেলা প্রশাসক, এসএমপি’র কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদের পরিচালনায় ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, সিবিযুকস’র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী,সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মো. জুয়েল মিয়া, অন্যান্য নেতৃবৃন্দদের মধ্য থেকে এড. মুহাম্মদ কামাল মিয়া, যুবনেতা শংকর বিশ্বাস, হরিমোহন রায়, শিশু প্রতিনিধি ফয়েজ হাসান ও মোছা. সাইয়্যেদা আক্তার।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


