- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» কতিপয় দুষ্কৃতিকারীরা যুবদেরকে কৌশলে কর্মহীন করে চাঁদাবাজে পরিণত করছে
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে বুধবার ৬ ঘন্টা অনশন কর্মসূচী
নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ২৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২২ অক্টোবর বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে ৬ ঘন্টা অনশন কর্মসূচী সফলে ২০ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় ১ ঘন্টার বিশেষ প্রস্তুতির সভার উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ অর্থাৎ ৬ কোটি যুবসমাজ। এই ৬ কোটি যুবসমাজকে পরিকল্পিতভাবে কাজে লাগালে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধিশালী দেশে পরিণত হতো। কিন্তু কতিপর দুষ্কৃতিকারীরা যুবদেরকে কর্মহীন করে বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার করছে।
যুবরা একটি দেশের প্রাণশক্তি ও চালিকাশক্তি। এদেরকে সঠিক পথ না দেখিয়ে অন্যায় কাজে ব্যবহার করলে তারা আর মাথা উচু করে দাঁড়াতে পারবে না।
বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যুবদেরকে কৌশলে শিক্ষা থেকে বঞ্চিত করে সন্ত্রাসী হিসেবে গড়ে তুলা হচ্ছে, যা দেশের জন্য সুনামের পরিবর্তে দুর্নাম ভয়ে নিয়ে আসে।
বাংলাদেশকে সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করতে হলে ৬ কোটি যুবসমাজকে দূরদর্শীতার সাথে পরিকল্পনা করে এই ভবিষ্যত প্রজন্মকে কাজে লাগাতে হবে।
বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যুবসমাজকে সবধরনের সহযোগিতায় রাষ্ট্রকে অনন্য ভূমিকা রাখতে হবে।
কর্মহীন যুবসমাজকে বাংলাদেশের বিভিন্ন কারিগরী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার রাস্তাকে সহজ করে দিতে হবে।
বক্তারা আরো বলেন, কতিপয় দুষ্কৃতিকারীরা যুবদেরকে কৌশলে কর্মহীন করে চাঁদাবাজে হিসেবে পরিণত করছে। এখনই সময় সকল দুষ্কৃতিকারীদের হাত ছেড়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করার জন্য বাংলাদেশের সর্বসস্তরের যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মো. তাজউদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুহেল মিয়া খান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইয়াকুব, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, যুবনেতা মোহাম্মদ আতা এলাহী, হরিমোহন রায়, শ্রী শংকর বিশ্বাস ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


