- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সিলেটের বিলপাড় মসজিদ কমিটির সদস্যদের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর লামাবাজার এলাকার বিলপাড় মসজিদ কমিটির চার সদস্যের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিলপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদ কমিটির সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের হয়রানিমূলক মামলা সমাজে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টি করছে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিলপাড় এলাকার সভাপতি হাজি কয়েছ আহমেদ, সাধারণ সম্পাদক জামাল আহমেদ জবান, যুবসমাজের সভাপতি রাহেল আহমেদ, সাধারণ সম্পাদক আকমল হুসেন, মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক জুবের আহমেদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য কামাল আহমেদ, শাহান আহমেদ, প্রবীণ মুরব্বি হাবিব আহমেদ ও মাহতাব আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ জুলাই মহল্লার কয়েকজন ব্যক্তি মসজিদের নাম ভাঙিয়ে আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন এমন অভিযোগে মসজিদে বৈঠক ডাকলে তারা বদরুল আলম শাহজাহানের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ৭ অক্টোবর বদরুল আলম শাহজাহান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


