শিরোনামঃ-

» দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৫ | শুক্রবার


Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজার ইউনিয়নের রশিদপুরবাজার, নাজিরবাজার, জাফরাবাদ বাজার, হকিয়ারচর বাজার, বাবুরবাজার, বিবিদইল বাজার, জালালপুর ইউনিয়নের বৈরাগীবাজার, সিলাম ইউনিয়নের বটেরতল বাজার, কলাবাগান বাজার, নয়াবাজার, আনন্দ বাজার ও চকেরবাজার ও আশপাশের এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।

এসময় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট ৩ আসনের প্রক্যেকটি এলকায় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই একজন সুশিক্ষিত জনবান্ধব নেতা হিসেবে তাকে সংসদে দেখতে চায়।

Manual3 Ad Code

বিএনপি ফয়েজ উদ্দিনকে মনোনয়ন দিলে সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, যুবনেতা ইফতেখার হোসেন, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, সাব্বির আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

একইদিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নয়াবাজার, পালবাড়ি বাজার, সার ফ্যাক্টরি বাজার, মাইজগাঁও রেলস্টেশন বাজার, উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর, ডাইকেরবাজার, দনারাম নয়াবাজারে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031