- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
» দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক
প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের খেটে খাওয়া পরিশ্রমী মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে। তাদের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে।
বিএনপি সরকার সবসময় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সুযোগ বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ সহ সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বিএনপি নিরলসভাবে কাজ করে এসেছে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিএনপিই একমাত্র জনগণের বিশ্বাসযোগ্য দল।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে নির্বাচিত করা এখন সময়ের দাবি।
বিএনপি ক্ষমতায় এলে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নত হবে, শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলা দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে উপজেলার সাজনাপুর বাজারে লিফলেট বিতরণ ও নারাপিং বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধ সমজিদ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, হারুন রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবর আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ আহমদ, দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ, সিনিয়র সদস্য তারেক আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার
সর্বশেষ খবর
- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর