শিরোনামঃ-
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» কোম্পানীগঞ্জে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৫ | সোমবার
বিএনপি ক্ষমতায় গেলে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশে অনেক মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা হয়েছে। পতিত ফাসিস্ট সরকার অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল।

বিএনপি ক্ষমতায় গেলে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, মাদ্রাসার মান উন্নয়নে আপনাদের ভুমিকা অত্যন্তগুরুত্বপূর্ণ।
তিনি মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকল অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দকে আরো আন্তরিকভাবে পাঠদানের অনুরোধ জানান।
শিক্ষার্থীদের আগামী চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় করতে হবে।
তিনি সোমবার (৬ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলায় পূর্ব ইসলামপুর ইউনিয়নে জামেয়া ইসলামিয়া দারুল হাদিস কলাবাড়ী মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল মুছব্বিরের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজির আহমেদ, মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফিজ ফজল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ ও যুবদল নেতা জিয়া উদ্দিন প্রমূখ।
এসময় মাদ্রাসার শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর