- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» গোয়াইনঘাট পূর্ব জাফলংয়ে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৫ | শনিবার
ষড়যন্ত্র পেরিয়ে নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে : হাকিম চৌধুরী
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন ও বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।
সকল ষড়যন্ত্র পদদলিত করে আগামী নির্বাচনে এদেশের মানুষ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে। বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বহুবার করা হয়েছে। তবে তা সফল হয়নি।
যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা নিজেরাই মাইনাস হবে, তাদের কে অতীত থেকে শিক্ষা নিতে হবে।
তিনি শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় উপরোক্ত কথা বলেন।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্সের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম (মাসুদ রানা) ও যুবদল নেতা ইউসুফ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, ১ম যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, দেলোয়ার আহমেদ, সিনিয়র সদস্য মাসুক আহমেদ, যুবদল নেতা সালেক আহমেদ, উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রব, জিয়া মঞ্চ সভাপতি মনু আহমেদ, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল আহমেদ প্রমুখ।
লিফলেট বিতরণ ও পথসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর