- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» কামালবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও পথসভা
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৫ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দক্ষিণ সুরমার বরইকান্দি, তেলিরাই, মকন দোকান, গোপশহর, হাজরাই নতুন বাজার, কামাল বাজার, আনন্দ বাজার ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ পরবর্তী এক পথসভা দক্ষিণ সুরমার কামাল বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন।
এসময় তিনি বলেন, বিগত সরকারের দমন পীড়নের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ, আমেরিকা ও ব্রিটেন সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নিকট শতাধিক চিঠি লিখেছেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই।
এর জন্য সরকারের বিভিন্ন মহল থেকে চাপের কারণে বিগত পনেরো বছর তিনি দেশে আসতে পারেন নি।
তিনি বলেন, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজধারীদের প্রাধান্য দেবে বিএনপি। এই বিবেচনায় মনোনয়নে এবার চমক আসতে পারে।
সৎ ও ত্যাগী নেতা হিসেবে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-কে মনোনয়ন দিয়ে বিএনপি চমক দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, রুবেল আহমদ, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, বিল্লাল আহমদ, করিম মিয়া, বাবুল মিয়া, সাইস্তা মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর