- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» গোলাপগঞ্জ এতিমগঞ্জে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. এনামুল হক চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন শুধু বিএনপি নয়, গোটা জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।
কারণ এই নির্বাচনে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আওয়ামী ফ্যাসিবাদী শাসন পুরো রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন।
এই রূপরেখা দেশের মানুষ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র নস্যাত করতে সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। কারণ তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।
সিলেট-৬ আসন হবে উন্নয়নের রোল মডেল। এজন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার ম্যাসেজ পৌঁছে দিতে হবে।
তিনি শুক্রবার (৩ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
এর আগে তিনি হেতিমগঞ্জ বাজারের খয়রুগঞ্জ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এলাকার মুরুব্বিয়ান ও মুসল্লিয়ানদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি উপস্থিত মুসল্লীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাতের আহ্বান জানান।
পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এরপর তিনি হেতিমগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তিনি স্থানীয় তাইবা কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী ইউনিয়নের বিএনপির দলীয় নেতাকর্মী এবং ঢাকা দক্ষিণ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক মামুনুর রশীদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম মামুন আহমদ ও সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ ছাড়াও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লী উপস্থিত ছিলেন।
এদিকে তিনি বিকেলে অসুস্থ ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকসেদ আহমদকে দেখতে তার বাড়ীতে যান। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সুস্থতা কামনা করেন।
এরপর তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদ আহমেদকে দেখতে যান। সেখানে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর