- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» গোলাপগঞ্জে হত্যাকারী ‘ডেবিল’ আহাদ সহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আলোচিত সানি হত্যা মামলার ৬ নম্বর আসামী আহাদ উরফে নুর সহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের চৌমূহনীর নূর ম্যানশনের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হন উপজেলার শিলঘাট গ্রামের কয়সর আহমদের ছেলে সানি আহমদ।
উক্ত ঘটনায় নিহতের পিতা কয়সর আহমদ বাদী হয়ে এজাহার নামীয় ৬০জন সহ অজ্ঞাত ২০/৩০ নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে মামলা করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে উক্ত মামলা এফআইআর হয়।
ঐ মামলার এজাহারে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গীর্দ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আহাদ উরফে নুর মিয়াকে ৬ নম্বর আসামী করা হয়।
উক্ত মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত আহাদ মামলা প্রত্যাহার করার জন্য বাদী, বাদী পরিবার ও মামলার স্বাক্ষীদের হয়রানী করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন স্থানে মামলার আসামী করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, অভিযুক্ত আব্দুল আহাদ সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোকদের গ্রেফতার করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আহাদ প্রকাশ্যে ঘুরলেও স্থানীয় প্রভাবশালীরা তাকে শেলটার দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না।
সভায় বক্তারা, আওয়ামীলীগের দালাল আহাদসহ সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং আফজল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সানি আহমদের পিতা কয়সর আহমদ, চাচা আজমল হোসাইন, মামা বিয়ানীবাজার বিএনপি নেতা আলী আব্বাস।
এছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে উক্ত প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এবং সভা চলাকালীন সময়ে অভিযুক্ত আহাদকে গ্রেফতার করার জন্য গোলাপগঞ্জ বাজারে ব্যবসায়ী ও উপস্থিত লোকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর