- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» বালাগঞ্জে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র গণসংযোগ ও পথসভা
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
বালাগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মা থেকে বালাগঞ্জ উপজেলা সদর বোয়ালজুড় ও পূর্ব পৈলনপুর ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ পর বালাগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন।
এসময় তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন একজন নির্লোভ নিরহংকারী মানুষ, তার ধ্যানে-জ্ঞানে মিশে আছে মানুষের সেবা করা। ছাত্রজীবন থেকেই তিনি মানুষকে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেন। প্রবাস জীবনেও মানুষের অধিকার আদায়ের জন্য তিনি লেখালেখি রাজনীতি করছেন।
তিনি বলেন, সিলেট ৩ নির্বাচনী এলাকাটি শহরের একদম কাছের হওয়ার পরও এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে নানাভাবে বঞ্চিত রয়েছে। যোগ্য নেতৃত্ব ও সঠকি প্লানিংয়ের অভাবে এই এলাকাটি উন্নয়ন বঞ্চিত।
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন উন্নত দেশে লেখাপড়া ও রাজনীতি করার ফলে তার চিন্তাধারাও অনেক উন্নত, আমরা আশাকরি তার মতো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি বিএনপির প্রার্থী হয়ে আসবে। তবেই এই এলাকার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, সাংবাদিক আব্দুস শহীদ, বিল্লাল আহমদ, করিম মিয়া, বাবুল মিয়া, সাইস্তা মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর