- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» আগামী দিনে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে জকিগঞ্জ কানাইঘাটে ব্যাপক উন্নয়ন সাধিত হবে : সিদ্দিকুর রহমান পাপলু
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপর যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা প্রত্যেকটি পাড়া-মহল্লায়, হাটবাজারে পথচারী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দিচ্ছি।
৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে উল্লেখ করেন তিনি।
সিলেট-০৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী (জকিগঞ্জ-কানাইঘাট) সিদ্দিকুর রহমান পাপলু আজ সোমবার বাদ আছর জকিগঞ্জের সোনাসার বাজারে দলের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য।
কারণ বিগত নির্বাচনগুলোতে মানুষ ভোটাধিকারের সুযোগ পায়নি। জনগণ তাদের প্রকৃত নেতা নির্বাচনের সুযোগ পায়নি। যার কারণে অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত হয়েছে সিলেট-০৫ আসনের মানুষ।
আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসলে এবং সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে অবহেলিত এ জনপদের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ধানের শীষ স্লোগান দিয়ে মুখরিত করে তুলে।
বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বারঠাকুরী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা বিশিষ্ট মুরব্বি আব্দুল গনী, মোদরিস আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমেদ মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, আজমল হোসেন মেম্বার, আব্দুল মতিন মেম্বার, কবীর আহমেদ, রিয়াজ উদ্দিন, আব্দুস সালাম, সাহাব উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম মুসা, ফারুক আহমেদ, আব্দুল মুকিত, আব্দুল হান্নান, আব্দুল মালেক।
এছাড়া জেলা বিএনপি, জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ অসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাদ যোহর সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিগত ১৫ বছর জকিগঞ্জ-কানাইঘাটে বাস্তবিক অর্থে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এই সময়কালে ৫০ বছর পিছিয়ে পড়েছে সীমান্তবর্তী এ জনপদ।
দেশ স্বাধীনের পর থেকে সিলেটের সবচেয়ে দূরবর্তী এ অঞ্চল বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছে। প্রকৃত নেতৃত্বের অভাব বারবার অনুভব করেছে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হলে বিগত দিনের বঞ্চনার সকল পাওনা আদায় করে নেওয়া হবে। তাই সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে গনজাগরণ তুলতে হবে।
সোনাসার-মুন্সীবাজার রাস্তায় বেহাল দশা দেখলেই বিগত দিনে কি উন্নয়ন হয়েছে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। অথচ এই এলাকায় সাবেক এক এমপির বাড়ি। তিনি অচিরেই এই রাস্তার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসবেন বলে জানান।
জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া মুন্সিবাজার কওমি মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় মাদ্রাসার নায়েবে মুহতামিন মাওলানা আব্দুল হান্নান, মুফতি মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আসাদ উদ্দিন, জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
কুশল বিনিময় শেষে তিনি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ মাওলানা আব্দুল গফফার শায়খে মামরখানি (র.) ও আল্লামা মুকাদ্দছ আলী (র.) এর কবর জিয়ারত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ


