- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের সুতারকান্দিতে বিএনপির উঠান বৈঠক
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
ঘরে ঘরে তারেক রহমানের ম্যাসেজ পৌঁছে দিতে হবে : ড. এনামুল হক চৌধুরী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়নি।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। তাই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন জেনারেশনের কাছে বিএনপির ভিশন পৌঁছাতে হবে।
তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুতারকান্দি এলাকায় বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুতারকান্দি এলাকার বিশিষ্ট মুরুব্বি আমির আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল করিম, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলাম, দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য নিয়াজ আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফতাব উদ্দিন, বিএনপি নেতা এমদাদুল হক চৌধুরী শাহীন, মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মারজান আহমদ প্রমূখ।
উঠান বৈঠকে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ছালিক আহমদ, সমজুদ আলী, বাবুল মিয়া, আব্দুল খালিক, আব্দুস সাত্তার ও জামাল প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর