শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার

Manual1 Ad Code

বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকারাবদ্ধ।

Manual6 Ad Code

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও মুল্যবোধ এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে।

Manual6 Ad Code

তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক উস্তার আলী, থানার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিট অফিসার এএসআই আজিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন আরিয়ান, ওয়ার্ড বিএনপির সভাপতি ইনজাদ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমেদ, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, জলাল আহমেদ, যুবদল নেতা আনোয়ার, কুটি মিয়া, দিলোয়ার, নুরুল আমিন, ইসলাম উদ্দিন ও আব্দুল হাকিম প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31