শিরোনামঃ-

» পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র : ফয়সল চৌধুরী

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার


Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য  প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। যে সিস্টেম দেশের মানুষ বুঝে না, জানে না, সেটা বাস্তবায়ন করা যাবে না। পিআর দেশের নির্বাচনী আইন বা সংবিধান কোথাও নেই।

কিন্তু একটি কুচক্রী মহল পিআর সিস্টেমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু দেশবিরোধী এই চক্রকে মানুষ ভালো করেই চিনে।

নির্বাচনে এদেরকে মানুষ উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

এজন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে ৩১ দফার বিষয়ে গুরুত্ব অনুধাবন করে সে আলোকে কাজ করতে হবে। এলাকার উন্নয়নে, মানুষের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি তিনি আহবান জানান।

Manual6 Ad Code

শনিবার  (২৭ সেপ্টেম্বর) বিেেকলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি একটি কমিউনিটি সেন্টার ভাদেশ্বর ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

Manual4 Ad Code

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের   সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ পরিচালনায়  আলোচনা সভায় প্রধান  বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, গোলাম কিবরিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ,রাহাত চাকলাদার, সদস্য রেজাউল কবির, হোসাইন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু,  উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি হেনু মিয়া,  সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।

Manual8 Ad Code

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাদেকুর রহমান সাদেক, মুহিব আলী, সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, শরিফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়াও গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31