শিরোনামঃ-

» গোয়াইনঘাট পশ্চিম আলীরগাওয়ে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

বিএনপিকে ক্ষমতায় এনে জনগণ ৩১ দফা বাস্তবায়ন করবে

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক।
নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে জনগণ ৩১ দফা বাস্তবায়ন করবে। এজন্য তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলায় পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কোওর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বাজারের ব্যবসায়ী ও পথচারীগণ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শুকুরের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দীন, পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, বিএনপি নেতা বাবুল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তরিকুল, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আব্দুর রব, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সাদিক, আলীরগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ ও কলেজ ছাত্রদলের সভাপতি শাকিউল আম্বিয়া প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31