শিরোনামঃ-

» গোয়াইনঘাট ডৌবাড়ীতে হাকিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করতে হবে

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্র সবার।
আমাদের রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল ইতিহাস। এর ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
Manual4 Ad Code

তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সনাতন ধর্মালম্বীদের শরদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কামাইদ মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে গোয়াইন উপজেলা, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম  উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এখলাসুর রহমান, উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক বিলাতুন নেছা, বিএনপি নেতা আপতাব উদ্দিন।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূজা কমিটির সভাপতি অমূল্য কুমার দাস, পূজা কমিটির সদস্য বিমল, যুগেন্দ্র চক্রবর্তী, ইউনিয়ন যুবদল নেতা ইকবাল হোসেন, শাহাদাত হোসেন, আফজল হোসেন, কলিম উল্যাহ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930