শিরোনামঃ-

» মোতওয়াল্লী খলিল খানের মায়ের মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মদিনা মার্কেট আল মদিনা জামে মসজিদের মোতওয়াল্লী, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির অন্যতম সদস্য (উপদেষ্টা পদমর্যাদা), ব্যবসায়ী সমিতির গঠনতন্ত্র সংস্কার উপ কমিটির প্রধান হাজী খলিলুর রহমান খান এর মমতাময়ী মায়ের মৃত্যুতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব আল মদিনা জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত মুসুল্লিদের কাছে মোতওয়াল্লী সাহেবের মায়ের জন্য দোয়ার আহবান জানান বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন, আল মদিনা জামে মসজিদের মোতওয়াল্লী ও,বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির অন্যতম সদস্য ও গঠনতন্ত্র সংস্কার উপ কমিটি প্রধান হাজী খলিলুর রহমান খান, এডহক কমিটির অন্যতম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজিম উদ্দিন, “বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম আহমদ, এডহক কমিটির অন্যতম সদস্য ও  সহকারী নির্বাচন কমিশনার আজিজ খান সজিব, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক উপদেষ্টা সৈয়দ নুর, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, আব্দুল করিম সাচ্ছু, লায়েম আহমদ, শাহিন আহমদ, কাহার আহমদ, জুনেদ আহমদ, বশির আহমদ সহ মদিনা মার্কেটের অসংখ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

প্রয়াত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা  করে বিশেষ দোয়া পরিচালনা করেন, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930