শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে বদরুজ্জামান সেলিম বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে।

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারে- তাহলে বিএনপি সরকারের কাছে দেশ ও প্রতিটি নেতা-কর্মী যেমন নিরাপদ থাকবে, তেমনিভাবে বিএনপির বাহিরে যে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীও নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

Manual6 Ad Code

আমরা চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বজনীন থাকুক। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিবে।

Manual2 Ad Code

তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিন রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারসহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাবেক আহবায়ক উস্তার আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা শরকুম আলী, আব্দুল মতিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক জিয়াউর রহমান, বিএনপি নেতা আব্দুল মুত্তালীব, নুরুল ইসলাম, হাবিজুল, আব্দুর রহমান, নুর মিয়া, নুয়াব আলী, মুহিবুল হক, ফারুক আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ, মিজানুর রহমান, আল আমিন, শাব্বীর আহমদ, জামাল উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মনির উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ বিন বাছির, কামরুল ইসলাম, ফারুক আমমদ, ছাত্রদল নেতা শরিফ হাসান, আরিফুল হক, পারভেজ আহমদ, জাকির হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ উদ্দিন, জামিল আহমদ, রুফুল আমীন সহ ৩১ দফা লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ অংঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31