শিরোনামঃ-
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মানবে না : ফয়সল চৌধুরী
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে সচেতন ও শিক্ষিত মানুষের হারই বেশি। এই দুই উপজেলার মানুষ রুচিসম্পন্নও।
অতীতেও তারা ধানের শীষকে মূল্যায়ন করে বিষয়টির স্বাক্ষর রেখেছেন। পিআর এর দাবি হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ দেশের মানুষ পিআর পদ্ধতির কিছুই জানে না। এখানে এখনো গণতন্ত্র পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা পায়নি। আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি।
এই সময়ে পিআর এর দাবি বিভ্রান্তিমূলক। মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়। একজনকে ভোট দিলাম, নেতা হয়ে গেল আরেকজন এই পদ্ধতি এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না।
পিআর পদ্ধতিকে সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। এর উদ্দেশ্য হলো, নির্বাচন বানচাল করা। কিন্তু দেশের মানুষ এখন মির্বাচনী ট্রেনে ওঠে পড়েছেন। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিয়ানীবাজারের ১১নং লাউতা ইউনিয়ন বিএনপি, যুবদল-ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজার,জলঢুপ থানা বাজার,বারইগ্রাম বাজার, বাহাদুরপুর মাদ্রাসা বাজারে ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-ঘোষিত ৩১ দফা যে রাষ্ট্রকাঠামোকে আমূল পাল্টে দিবে, সুখি-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে- সেই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এর জন্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল মন্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ উপজেলা বিএনপি নেতা কাদির আহমদ, সমস উদ্দিন, ফয়েজ আহমদ হোসেন আহমদ মেম্বার, কাদির আহমদ, জামাল উদ্দিন, আব্দুল গফুর, বিলাল উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের পশু ও মৎস্য বিষয়ক সম্পাদক খায়রুল আলম বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, যুবদল নেতা রেজা আহমদ, অলিউর রহমান তারেক, জামিল আহমদ, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিমন আহমদ, নুরুল আমিন সুমন, সিলেট মহানগর ছাএদলের যুগ্ম সম্পাদক সানি আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মাহবুব, হোসাইন আহমদ, অমর আহমদ সহ লাউতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসী।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর