শিরোনামঃ-

» সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থীর মৃত্যুতে শোক সভা

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থী ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী হিসাবরক্ষক আবু শাহাদাত মো. রাহাত চৌধুরীর স্ত্রী সৈয়দা তাহমিনা আক্তারের মৃত্যুতে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের ক্লাসরুমে  এ শোক সভার আয়োজন করা হয়।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার এর সভাপতিত্বে শোক সভায় কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

শোক সভার শুরুতে দাঁড়িয়ে  এক মিনিট নিরবতা পালন করা হয়, শোক সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শোক সভায় বক্তারা বলেন, মরহুমা সৈয়দা তাহমিনা আক্তার একজন ভালো শিক্ষার্থী ছিলেন। তার সভাব চরিত্র ছিল অত্যন্ত ভালো। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, মরহুমা সৈয়দা তাহমিনা আক্তার গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual5 Ad Code

পরে শনিবার বাদ যোহর জানাযা শেষে সিলেট শাহজালাল মাজার কবরস্থানের তার দাফন সম্পন্ন হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031