শিরোনামঃ-

» সর্বস্তরের নাগরিকদের মধ্যে সংগঠনের দাওয়াতি কার্যক্রম মজবুদ করতে হবে : এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার


Manual6 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (৭ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনিম শাহীন কামালীর সভাপতিত্বে এক দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে লাউতলা গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার ৫ জন ব্যাক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

Manual2 Ad Code

যোগদান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশর খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামেয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

Manual1 Ad Code

বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা প্রিন্সিপাল মাওলানা নুরুজ্জামান, মাওলানা রিয়াজুদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মাওলানা তারেক আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, সারাদেশের ন্যায় সুনামগঞ্জ-৩ আসনেও আমিরে মজলিস আল্লামা অধ্যাপক মামুনুল হকের দক্ষ নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের যোগদান অব্যাহত রয়েছে।

তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো বেশি শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জগন্নাথপুর-শান্তিগঞ্জের প্রতিটি ওয়ার্ড কমিটি করে পাড়া মহল্লায় সংগঠনের কার্যক্রম মজবুদ করতে হবে।

Manual3 Ad Code

তিনি সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরীর হত্যাকান্ডে শোক প্রকাশ করে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031