- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
» ছাতক দোয়ারাবাজার ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ ও সমাবেশ
প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে : কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতক প্রতিনিধিঃ
সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন পেছানো, পিআর পদ্ধতি ও সংস্কার ইত্যাদি সহ বিভিন্ন অযৌক্তিক দাবি করে নির্বাচন বানচালের চেষ্ট করছে। জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে। কারো অযৌক্তিক দাবি এ দেশের জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে আমরা যেন পিছিয়ে না পড়ি, এজন্য তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলতে হবে।
তিনি আরোও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। যেখানে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য।
এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বিএনপির ৩১ দফা সর্বস্তারের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের জাউয়াবাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও জাউয়ার বাজারে বিশাল শো-ডাউনের শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নুরুল আলম, আব্দুর রহমান রিজ্জাদ আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশের পূর্বে ছাতক দোয়ারাবাজার ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জাউয়া বাজারে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫১ বার
সর্বশেষ খবর
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর