শিরোনামঃ-

» জৈন্তাপুর সারিঘাটে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নির্বাচন বানচালের সকল  ষড়যন্ত্র রুখে দিতে হবে

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশের মানুষ দীর্ঘ দেড় দশক ভোট দিতে পারেনি। দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু ছিলনা।
পতিত ফ্যাসিস্ট সরকার আইন আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছিল।
ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট আওয়ামী সরকার মুক্ত হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে।
নির্বাচিত সরকার ছাড়া তাদেরকে দমন সম্ভব নয়। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
Manual6 Ad Code

তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার সারিঘাট বাজারে দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে গণংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

এসময় জৈন্তাপুর উপজেলা ও দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা অংশ নেন।
Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি, সাধারণ সম্পাদক মুসলিম আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস সাকের, যুগ্ম সম্পাদক ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন সুজন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন, সাবেক সদস্য বুরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম ইউ জাহাঙ্গীর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, আলীর গাও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সমসির আহমেদ, চারিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের কোষাধ্যক্ষ মাসুক আহমেদ, যুবদল নেতা শহিদুর রহমান, তাজ উদ্দিন, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সহ-সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, মারুফ আহমেদ ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930