শিরোনামঃ-

» গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

শহীদ জিয়ার গড়া দল বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন।

Manual7 Ad Code

বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ।

শহীদ জিয়া দেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে বিএনপি রুখে দাঁড়িয়েছে। আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে পতিত ফ্যাসিস্ট সরকারের সীমাহিন জুলুম-নিপীড়ন, হামলা-মামলা উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এবার গণতন্ত্র প্রতিষ্ঠার পালা। বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Manual6 Ad Code

তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা সদরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

র‌্যালীতে উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Manual2 Ad Code

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড. শাজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ১নং রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন, ৭নং নন্দীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুন নুর, ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, ৯নং ডৌবাড়ী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ১০নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ও রুস্তমপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আংব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, বিএনপি নেতা আব্দুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান হেলোয়ার, মাসুক আহমেদ, দেলোয়ার হোসেন ও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31